যুব উন্নয়ন অধিদপ্তর,নড়াইলের আয়োজনে আজ বুধবার সকাল ১০টায় জাতীয় যুব দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মো. আবুল কাশেম মেহেদী (টাঙ্গাইল জেলা প্রতিনিধি): টাঙ্গাইল মধুপুর শালবনে বসবাসকারী প্রথাগত বনবাসীদের ৮৮টি বন মামলা প্রত্যাহার করা হয়েছে এবং অভিযুক্ত ৩৮৭ জনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। যার মধ্যে ২৩১জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এবং ১৫৬ জন বাঙালি।