নড়াইলে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
রমজান মাসকে সামনে রেখে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সংঘর্ষে অন্তত ৬–৭ জন গুরুতর আহত হয়েছেন এবং কয়েকটি বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়ের মোল্লা ও সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।
সাম্প্রতিক নির্বাচনে নড়াইল-১ আসন এলাকায় ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে কাজ করা নিয়েও উত্তেজনা বৃদ্ধি পায়।
সোমবার ভোরে খয়ের মোল্লা পক্ষের প্রায় ১০০ জন সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। বড়কোলা এলাকায় শুরু হওয়া সংঘর্ষ দ্রুত ভয়াবহ রূপ নেয়।
দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত আরও একজনকে নড়াইল জেলা হাসপাতাল নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন—খলিল রহমান (৬০),তাহাজ্জুদ হোসেন (৩০) — খলিলের ছেলে,,ফেরদৌস হোসেন (৪০),,ওসিবুর মিয়া (৩০)
স্থানীয়ভাবে জানা গেছে, নিহতদের মধ্যে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আহত ও ক্ষয়ক্ষতি- সংঘর্ষে অন্তত ৬–৭ জন গুরুতর আহত হয়েছেন।
হামলাকারীরা প্রতিপক্ষের অন্তত পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ করে এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
প্রশাসনের পদক্ষেপ- ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান— নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা পুলিশ সুপার আল মানুন শিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা।
নড়াইলের পুলিশ সুপার আল-মামুন শিকদার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বর্তমান পরিস্থিতি- এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রশাসন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে।
রমজান মাসকে সামনে রেখে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শাহ্ ফুজায়েল আহমদ,জগন্নাথপুর থেকে: জগন্নাথপুর পৌরসভাধীন হবিবপুর আশিঘর (শাহবাড়ি) এলাকার বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী শাহ্ মোঃ বুরহান উদ্দিন শফি’র ঘাতকদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিএনপির একটি মিছিলে জামায়াত নেতা-কর্মীদের হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।