কুষ্টিয়ায় অপরিপক্ক তরমুজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে
বরকতপূর্ণ পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে। রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয় তরমুজ। এ বছর রোজা শুরুর সঙ্গে সঙ্গেই তরমুজের দামও বাড়ছে। তিনদিনের ব্যবধানে প্রতি কেজি অপরিপক্ক তরমুজের দাম বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। খুচরা বাজারে প্রতি কেজি তরমুজ বিক্রি করা হচ্ছে ৮০ টাকায়। অথচ তিনদিন আগে ৫০-৫৫ টাকার মধ্যে পাওয়া যেত।