কাঙ্ক্ষিত সাড়া না মেলায় হজের নিবন্ধনের সময় বাড়ছে
গত বছর নয় দফা সময় বাড়িয়েও বাংলাদেশের জন্য নির্ধারিত হজের কোটা পূরণ করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। তাই এবার আগেভাগেই নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়। কিন্তু নিবন্ধন কার্যক্রমের শুরুতেই হোঁচট খেল ধর্ম মন্ত্রণালয়। প্রথম দফায় এক মাসে নিবন্ধন করেছেন মাত্র ৪ হাজার ৫৯৬ জন। যদিও আরও ছয়দিন বাকি রয়েছে। এদিকে, প্রথম দফায় কাঙ্ক্ষিত সাড়া না মেলায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে নিবন্ধনের সময়।