• 04 Feb, 2026

খালেদা জিয়ার মৃত্যুতে মাহি বি. চৌধুরীর শোক

খালেদা জিয়ার মৃত্যুতে মাহি বি. চৌধুরীর শোক

নিজস্ব প্রতিবেদক: বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সাংসদ মাহী বি চৌধুরী ফেসবুক পোস্টে লিখেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজকের এই শোকের দিনে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন বেগম খালেদা জিয়াকে ক্ষমা ও রহমত দান করেন, তাঁর কষ্ট লাঘব করেন এবং পরকালে শান্তি নসিব করেন। তাঁর ভুলত্রুটি ক্ষমাযোগ্য করে দিন এবং তাঁর পরিবার ও দেশবাসীকে এই শোক সহ্য করার তাওফিক দিন। আল্লাহই সর্বজ্ঞ, তাঁর কাছেই আমাদের প্রত্যাবর্তন।