• 04 Feb, 2026

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলমের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলমের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম ।

আজ সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া।বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অগ্রগণ্য ভূমিকা পালন করেন, সেই সঙ্গে সাধারণ মানুষের আর্থ-সামজিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন, যা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে খোরশেদ আলম বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম জিয়া বাংলাদেশের জাতীয় জীবন বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’বেগম জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বা লিগ্যাসি স্মরণীয় হয়ে থাকবে বলেও জানানো হয় শোকবার্তায়।