আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের শপথে নড়াইলের অঙ্গীকার
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, যশোরের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা শিশু একাডেমির কর্মকর্তা ওয়ালিয়ার রহমান, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ইউসুফ আলী, অ্যাডভোকেট রামা রানী রায়, শিশু একাডেমির কর্মকর্তা ফজিলাতুন নেসা, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।