পলাতক আসামির বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুলতাইড় গ্রামে। চুরির মামলায় কারাগারে বন্দি ছিলেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী ও এক কারাগারের কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি চুরির মামলায় নাজমুল ইসলামকে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় আদালত। এরপর থেকে নাজমুল ইসলাম কারাগারের যমুনা ওয়ার্ডে ছিলেন। গত সোমবার ভোরে জেল সুপারের বাসায় কাজের জন্য নাজমুলকে ডেকে নেওয়া হয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, জেল সুপারের বাসা থেকে কৌশলে নাজমুল পালিয়ে গেছেন।