ইরানকে ধ্বংসে সফল হতে পারবেন না, ট্রাম্পকে খামেনি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ধ্বংসে সফল হবেন না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার দেশটিতে দেওয়া এক ভাষণে খামেনি ওই মন্তব্য করেছেন তিনি। একই দিনে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মাঝে পারমাণবিক সংকট নিয়ে আলোচনা শুরু হয়েছে।