উপনির্বাচনের প্রার্থীরা আবারও হতে যাচ্ছেন নৌকার মাঝি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যেসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই আসনগুলোর দলীয় প্রার্থীরা আবারও নৌকার মাঝি হচ্ছেন। হাতেগোনা ৩-৪টি আসনে পরিবর্তন ছাড়া উপনির্বাচনে অংশ নেওয়া নৌকার বেশিরভাগ প্রার্থীই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার দায়িত্ব পাচ্ছেন বলে জানিয়েছেন মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য।