বিএনপি মানুষের দুঃখ-কষ্ট বাড়িয়ে অশুভ রাজনীতি করে : নাছিম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত একটি দেশের পণ্য বর্জনের নামে এ দেশের শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চায়। এরা দেশের মানুষের দুঃখ-কষ্ট বৃদ্ধি করার জন্য বাজার ব্যবস্থায় নানা বিভ্রান্তি ছড়িয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। এই রাজনৈতিক দল মানুষের দুঃখ-কষ্ট বৃদ্ধি করার মাধ্যমে অশুভ রাজনীতি করে।