ঘিওরে জামাই মেলা
ঘিওরে শুরু হয়েছে প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা। রবিবার উপজেলার পয়লা ইউনিয়নের বাঙ্গালা স্কুল মাঠে মেলা শুরু হয়েছে, যা গতকাল সোমবার শেষ হয়েছে। দোলপূর্ণিমা উপলক্ষে প্রতি বছর এখানে এ মেলা বসে। জামাই মেলা ছাড়াও এটি স্থানীয়ভাবে বউমেলা, বাঙ্গালা মেলা, দোল মেলা ও মাছের মেলা নামে পরিচিত।