সোমবার থেকে স্বাভাবিক নিয়মে হবে ব্যাংকের লেনদেন
পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। আগামীকাল থেকে তফসিলি ব্যাংকের অফিস সময় রোজার আগের নিয়মে চলবে। অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং লেনদেন হবে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।