‘এই মাহমুদউল্লাহকেই বাদ দিতে চেয়েছিল’
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ শুরু করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন, পরিস্থিতি বুঝে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তাইতো ম্যাচ শেষে তার প্রশংসা করেছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।