ভারত-পাকিস্তান ম্যাচে ইমরান খানের মুক্তির বার্তা
পাকিস্তানের ক্রিকেটের অবিচ্ছেদ্য এক নাম ইমরান খান। দেশটির ইতিহাসে একমাত্র বিশ্বকাপ এসেছিল তারই হাত ধরে। ১৯৯২ সালে ইমরান খানের অধিনায়কত্বের পর অনেকেই অধিনায়ক হয়েছেন পাকিস্তান ক্রিকেটে। তবে তাদের কেউই বিশ্বক্রিকেটে পাকিস্তানের সেই দাপট এনে দিতে পারেননি। একজন অলরাউন্ডার হিসেবেও ইমরান ছিলেন অনবদ্য।