ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব নিতে যাওয়া নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবনে পৌঁছান শেখ হাসিনা।
ভারতীয় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার ভারতে যান শেখ হাসিনা। তিনি ছাড়াও দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরের দেশগুলোর নেতারা এতে অংশ নিতে ভারতে গেছেন।
এরমধ্যে উল্লেখযোগ্য হলো-
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ।
মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাথ।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার ডাহাল।
ভুটানের প্রধানমন্ত্রী থেসেরিং তোবগে।
শপথ বাক্য পাঠ করছেন মোদি
মোদির এই শপথ অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। প্রথমেই মোদিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। এরমাধ্যমে টানা তৃতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। এরপর একে একে মন্ত্রীরা শপথ নিতে থাকেন।
বাহরাইনে অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে সব জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ইরানের সঙ্গে যদি যুদ্ধ বেধে যায় তাহলে বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে হামলা হতে পারে— এমন আশঙ্কা থেকে জাহাজ সরিয়ে নিয়েছে মার্কিন নৌ সেনারা।
গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপ। পুরো শহরই যেন ধূলায় মিশে গেছে। বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রাস্তাঘাট, বিদ্যুৎ সরবরাহে রয়েছে প্রবল সংকঠ। অনাহার ঠেকাতে পর্যাপ্ত খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্গঠন নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। এরই মাঝে দুই বছরের বেশি সময়ের যুদ্ধে বিধ্বস্ত একটি এলাকার জন্য একটি ঝকঝকে নতুন জাতীয় ফুটবল স্টেডিয়াম নির্মাণে সহায়তার প্রতিশ্রুতি দেও