ইতালির প্রধানমন্ত্রীকে স্কার্ফ পরিয়ে দিলেন এডি রামা
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মাথায় স্কার্ফ পরিয়ে দিয়েছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) আবুধাবিতে ‘ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিটে’ যোগ দেন এ দুই বিশ্বনেতা। সেখানেই মেলোনিকে স্কার্ফটি উপহার দেন তিনি। সঙ্গে তার মাথায় এটি পরিয়ে দেন রামা।