মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দ্রুত বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করার দাবী
নিজস্ব প্রতিনিধি : বাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছে।
বছর দুয়েক আগে একটি লাইভ অনুষ্ঠানে তামিম ইকবাল বলেছিলেন ২০২৩ বিশ্বকাপে মাশরাফী বিন মোর্ত্তজাকে মেন্টর হিসেবে চান। অবশেষে তামিমের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। সেই চাওয়া তিনি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের আজকের বৈঠকেও। প্রধানমন্ত্রীও তাতে সায় দিয়েছেন।
শুক্রবার (০৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের অবসর ইস্যুতে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।
তবে বিশ্বকাপে মাশরাফীর মেন্টর থাকার বিষয়টি জানিয়ে দেশের প্রথম সারির এক গণমাধ্যমকে তামিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, মাশরাফি ভাইকে বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দিন। আমরা তাকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই।’ প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, অবশ্যই মাশরাফি যাবে। মাশরাফি ভাইকেও তিনি প্রস্তুত থাকতে বলেছেন।’
তামিমের এমন চাওয়া প্রসঙ্গে সেই গণমাধ্যমকে মাশরাফি বলেছেন, ‘দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যদি নির্দেশ দেন, তাহলে তো সেটা অবশ্যই মানতে হবে। কিছু করার নেই। তিনি আমাকে বলেছেন ভাবতে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, দল ঠিক আছে। এখানে বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই। তারপরও সময় হলে দেখা যাবে।’
এর আগে বৃহস্পতিবার হুট করেই অবসরের ঘোষণা দেওয়া তামিমকে শুক্রবার মাশরাফির মাধ্যমেই গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী। দীর্ঘ সেই আলোচনায় নিজের অবসরের কারণ ও পারিপার্শ্বিকতা ব্যাখ্যা করেন তামিম। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি অবসরের ঘোষণা প্রত্যাহার করেও নেন। পরবর্তীতে জানা গেছে, এশিয়া কাপে অধিনায়ক হয়েই জাতীয় দলের জার্সি ফের গায়ে তুলবেন এই দেশসেরা ওপেনার।
জাতীয় দলের সাবেক অধিনায়ক হলেও, মাশরাফীর বর্তমান পরিচয় তিনি নড়াইল-২ আসনের সংসদ সদস্য। তার ওপর আগামী নির্বাচনেও আওয়ামী লীগ থেকে মনোনয়নের সবুজ সঙ্কেত পেলে নির্বাচনী ব্যস্ততা থাকার কথা তার। ভারতের মাটিতে আগামী অক্টোবর-নভেম্বরে বসবে বিশ্বকাপ আসর। ততদিনে জাতীয় নির্বাচনের তোড়জোড়ও শুরু হয়ে যাবে।
এদিকে অবসর ভাঙার কথা বললেও, এখনই ক্রিকেটে ফিরছেন না তামিম। আপাতত ক্রিকেট থেকে এক-দেড় মাসের বিরতি নিয়ে তিনি এশিয়া কাপের সময় ফিরতে পারেন। আগামী সেপ্টেম্বরে পাকিস্তান এবং শ্রীলঙ্কায় যৌথভাবে এশিয়ান দেশের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তবে সেখানে তামিম অধিনায়ক হিসেবে ফিরবেন নাকি শুধু খেলোয়াড় হিসেবে, সেই সিদ্ধান্ত এখনও নেননি তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ভাষ্যমতে, আবারও অধিনায়কের দায়িত্বে দেখা যাবে তামিমকে।
নিজস্ব প্রতিনিধি : বাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছে।
আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শিক্ষায় বৈষম্য নিরসন দাবিতে ৬ জানুয়ারি ঢাকার অদূরে সোনারগাঁ উপজেলার শিল্পাঞ্চল স্কুল ও কলেজ মিলনায়তনে শিল্পাঞ্চল কলেজের অধ্যক্ষ এএইচ এম মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে আমাতুন্নাহার , আতিকুল ইসলাম এবং দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন