পরে শেখ হাসিনা অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নিয়ে বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
নৈশভোজে সংসদ উপনেতা, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্য, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সিনিয়র সচিব ও সচিবদের পাশাপাশি ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এতে অংশ নেন।
জাতীয় সংসদে রোববার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার এবং সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়িত করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ জোরদারের ওপর মূল মনোযোগ দিয়ে অর্থবছর ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস করেছে।
বৈশ্বিক অস্থিরতা ও প্রতিকূলতা সত্ত্বেও আগামী অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ৬.৭৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬.৫০ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।