কোটা সংস্কার আন্দোলনে নিহতদের জন্য শোক জ্ঞাপন, রুহের মাগফিরাত কামনা এবং আহদের দ্রুত সুস্থ্যতা কামনায় আজ বাদ জুম্মায় দেশের সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।
কোটা সংস্কার আন্দোলন চলাকালিন ব্যাপক অগ্নিসন্ত্রাস, নাশকতার কারণে নিহতদের জন্য শোক জ্ঞাপন ও রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আজ শুক্রবার (২৬ জুলাই) বাদ জুম্মা দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। গতকাল এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামী রোববার দেশের সকল মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সংশোধনী অনুযায়ী, পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ এবং ‘না’—উভয় ভোটের সংখ্যাই কমেছে।