বিজ্ঞাপন

যুদ্ধাপরাধ মামলায় নড়াইলের গোলাম কুদ্দুস গ্রেপ্তার

  • যুদ্ধাপরাধের মামলায় আট বছর ধরে পলাতক থাকার পর…
  • ের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) হাতে গ্রেপ্তার হয়েছ…
  • েন নড়াইলের রুহুল কুদ্দস খাঁন ওরফে গোলাম কুদ্দস (৭৩)।
যুদ্ধাপরাধ মামলায় নড়াইলের গোলাম কুদ্দুস গ্রেপ্তার
ছবি: নড়াইল কণ্ঠ

বুধবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ)।

এর আগে একইদিন বিকালে যশোর সদর থানার ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এটিইউ জানিয়েছে, রুহুল কুদ্দস খাঁনের বিরুদ্ধে ২০১৭ সালের ২৩ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১।  কুদ্দুস নড়াইল সদর উপজেলার পেরুলী গ্রামের মৃত এম ভি আসাদুজ্জামানের ছেলে।

বিজ্ঞাপন

এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (ট্রেনিং) শিরিন আক্তার জাহান  বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালে রুহুল কুদ্দস খাঁন ওরফে গোলাম কুদ্দসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন, ১৯৭৩ এর ৩ ধারায় মামলা করা হয়। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ ২০১৭ সালের ২৩ নভেম্বর আসামির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলা হওয়ার পর থেকেই আসামি আত্নগোপনে ছিলেন।

তিনি বলেন, এটিইউ গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আট বছর ধরে পলাতক থাকা রুহুল কুদ্দস খাঁনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন