বিজ্ঞাপন

যুবলীগের উদ্যোগে নড়াইলে দু:স্থদের মাঝে ইফতার বিতরণ

  • নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস…
  • ষে জেলা যুবলীগের পক্ষ থেকে দোয়া মাহফিল ও…
  • দু:স্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
যুবলীগের উদ্যোগে নড়াইলে দু:স্থদের মাঝে ইফতার বিতরণ
ছবি: নড়াইল কণ্ঠ

মঙ্গলবার (২৬ মার্চ) বাদ আছর বাংলাদেশ আওয়ামী যুবলীগ নড়াইল জেলা শাখার উদ্যোগে নড়াইল শহরের রূপগঞ্জ আশ্রম রোডে বেস্ট কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: ফরহাদ হোসেনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সংগাঠনিক সম্পাদক, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর যুবলীগের নেতৃবৃন্দ দু:স্থদের মাঝে ইফতার বিতরণ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন