বিজ্ঞাপন

উৎসবমূখর পরিবেশে নড়াইল পৌর বিএনপি'র কাউন্সিল গঠনে ভোটগ্রহণ চলছে

  • স্টাফ রিপোর্টার ॥ নড়াইল পৌর বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
  • আজ শনিবার (১৮ জানুয়ারি) নড়াইল সদর পৌর বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ গ্রহণ শুরু হয়েছে এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত।
  • স্টাফ রিপোর্টার ॥ নড়াইল পৌর বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) নড়াইল সদর পৌর বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ গ্রহণ শুরু হয়েছে এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত।
উৎসবমূখর পরিবেশে নড়াইল পৌর বিএনপি'র কাউন্সিল গঠনে ভোটগ্রহণ চলছে
ছবি: নড়াইল কণ্ঠ

এ উপলক্ষে প্রার্থী ও সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস উদ্দীপনা দেখে বোঝা যাবে না এটা কোন রাজনৈতিক দলীয় সাধারণ কাউন্সিল। ভোট কেন্দ্রের বাইরে সকাল থেকে দলীয় নেতাকর্মীসহ বিবিন্ন শ্রেণিপেশার মানুষ সমাগম দেখে মনে হবে এটা কোন কোন সংসদ বা অন্য কোন স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। যদিও বিগত একযুগেরও বেশি সময়কাল এমন উৎসবমূখর পরিবেশে নির্বাচনী আমেজ চোখে পড়েনি বলে মনে করেন স্থানীয়রা।

নড়াইল পৌর কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন, সাংগঠনিক সম্পাদক পদে  ৪ জন নির্বাচন করছেন। নড়াইল পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট কাউন্সিলর রয়েছে (ভোটার সংখ্যা) ৬৩৯ জন।

যারা প্রতিদ্বন্দিতা করছেন তারা হলেন, সভাপতি পদে মোহাম্মদ আলী হাসান, মোহাম্মদ আজিজুর রহমান, মো. তিলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক পদে রেজাউল খবির রেজা, খন্দকার ফশিয়ার রহমান, মো. ফরিদ হোসেন বিশ্বাস, মোহাম্মদ মফিজুর রহমান জমাদ্দার, মো. দেলোয়ার হোসেন, ফজলুল হক ফয়েজ, সাংগঠনিক সম্পাদক পদে মো. এবাদত মি, মো. ইব্রাহিম শেখ, মো. আরমান আলী খান, মো. মঞ্জিল ইসলাম।

বিজ্ঞাপন

নড়াইল পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল গঠনে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি করা হয়। এ কমিটির প্রধান হিসেবে রয়েছেন অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ (জিপি), সদস্য অ্যাডভোকেট এস এম আব্দুল হক (পিপি) ও সদস্য অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু (এডিশানাল পিপি)।

বিজ্ঞাপন