বিজ্ঞাপন

“সকল বাম প্রগতিশীল শক্তি ঐক্যবদ্ধ হোন” -অমল সেন স্মরণ সভায় নেতৃবৃন্দ

  • কমরেড অমল সেন এদেশের কৃষক শ্রমিক মেহনতী মানুষের মুক্তির সংগ্রামে তার জীবন বিলিয়ে দিয়ে গেছেন।
  • আজ ১৭ই জানুয়ারি তার ২২তম মৃত্যুবার্ষিকী সারা দেশে পালিত হচ্ছে।
  • কমরেড অমল সেন এদেশের কৃষক শ্রমিক মেহনতী মানুষের মুক্তির সংগ্রামে তার জীবন বিলিয়ে দিয়ে গেছেন। আজ ১৭ই জানুয়ারি তার ২২তম মৃত্যুবার্ষিকী সারা দেশে পালিত হচ্ছে।
“সকল বাম প্রগতিশীল শক্তি ঐক্যবদ্ধ হোন” -অমল সেন স্মরণ সভায় নেতৃবৃন্দ
ছবি: নড়াইল কণ্ঠ

কমরেড অমল সেন বলেছেন জনগণের বিকল্প শক্তি গড়ে তোল। এই জনগন কারা? এই জনগণ মূলত দেশের শ্রমজীবী মানুষ। এই মানুষের লড়াই অব্যাহত রয়েছে। অমল সেন যেমন তার সারাটা জীবন কৃষক শ্রমিকের মুক্তির লড়াইয়ে আত্মনিয়োগ করেছিলেন তাঁর সেই মুক্তির সংগ্রাম আজো অব্যাহত রয়েছে। আজকে শ্রমজীবী মানুষের মুক্তির জন্য আমাদের নতুন করে ঐক্যবদ্ধ হতে হবে, নতুন করে ভাবতে হবে। কমরেড অমল সেন স্মরণ সভায় নেতৃবৃন্দ আজ এ কথা বলেন। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন