স্টাফ রিপোর্টার : গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি,এম, রাহসিন কবির, জেলা শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল, রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন এবং নাকশী এ পি বি এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অভিভাবক মোঃ রফিকুল ইসলাম, মোঃ হোসেন আলী, দুর্গেশ বিশ্বাস, রোকেয়া সুলতানা, সুকান্ত মল্লিক এবং পিটিএ সভাপতি নজরুল ইসলাম খান প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক অলোক রঞ্জন পাল।
প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিশুর জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক হলেন মা। শিক্ষার্থীরা দিনের সিংহভাগ সময় স্কুলেই নয়, বরং বাড়িতেই অতিবাহিত করে। তাই সন্তানের সঠিক মানসিক বিকাশ ও শিক্ষার অগ্রগতি নিশ্চিত করতে মায়েদের সচেতনতার কোনো বিকল্প নেই। বক্তারা বলেন, পরিবার থেকেই শিশুর সুন্দর চরিত্র ও ভালো অভ্যাস গড়ে ওঠে।
সমাবেশে প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের মোবাইলের অপব্যবহার থেকে দূরে রাখা এবং বাড়িতে পড়াশোনার অনুকূল পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়। পাশাপাশি সন্তান যেন নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করে এবং পড়াশোনায় মনোযোগী হয়, সে বিষয়েও অভিভাবকদের নজর রাখার আহ্বান জানানো হয়।
শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় ও পরিবারের মধ্যে একটি কার্যকর মেলবন্ধন তৈরি করতে এই আয়োজন ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় অভিভাবক এবং গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।