বিজ্ঞাপন

সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর ইসরাফিলকে নাশকতার দায়ে গ্রেপ্তার

  • নাশকতায় সম্পৃক্ত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
  • বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি থেকে তাকে আটক করা হয়।
  • নাশকতায় সম্পৃক্ত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি থেকে তাকে আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর ইসরাফিলকে নাশকতার দায়ে গ্রেপ্তার
ছবি: নড়াইল কণ্ঠ

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম  জানান, ইসরাফিল প্রধান ডিবির হেফাজতে রয়েছেন। 

স্থানীয় আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে জানান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের মালিকানাধীন শীতল পরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় ইসরাফিলের জড়িত থাকার তথ্য রয়েছে। রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিএনপি করে আসছিলেন ইসরাফিল। ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পা ছুঁয়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি। 

পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, ইসরাফিলকে সম্প্রতি সংগঠিত নাশকতা-সহিংসতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক নাশকতার মামলা রয়েছে। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন