সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করতে সক্ষম হয়, তারা হলেন আসিফ (২০), ইয়াত আলী(৩০), পন্নু শেখ (৩৪), এবং বাদশাহ (৪৬)।
অভিযানে বিপুল পরিমাণ দেশি অস্ত্র এবং বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।একটি স্নাইপার স্কোপসহ রাইফেল, এবং অন্যান্য আগ্নেয়াস্ত্রের আনুষঙ্গিক জিনিসপত্ উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে অনেক রামদা, কুড়াল, দা, ছুরি, অনেকগুলি ঢাল, বল্লম, চাইনিজ কুড়াল ,চাপাতি । এছাড়া কিছু পরিমাণে বিদেশি মুদ্রা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষ আরও ভয়াবহ আকার ধারণ করার আগে অভিযান চালিয়ে তা দমন করা সম্ভব হয়েছে। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।