বিজ্ঞাপন

সার্বজনীন পেনশন ও রেশন দাবিতে খেতমজুরদের বর্ধিত সভা

  • সার্বজনীন পেনশন, রেশন কার্ড ও সারা বছর কাজের দাবিতে নড়াইলে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
  • সংগঠনের নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
  • সভায় সংগঠনকে তৃণমূল পর্যায়ে সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সার্বজনীন পেনশন ও রেশন দাবিতে খেতমজুরদের বর্ধিত সভা
ছবি: নড়াইল কণ্ঠ

নড়াইলকণ্ঠ : সার্বজনীন পেনশন, রেশন কার্ড এবং সারা বছর কাজের নিশ্চয়তার দাবিতে বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন নড়াইল জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে, ২০২৬) নড়াইল ক্লাবের হলরুমে জেলা কমিটির সভাপতি নারদ বালার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খেতমজুর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি নজরুল ইসলাম। তিনি দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, খেতমজুরদের ন্যায্য দাবি আদায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমজীবী মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সার্বজনীন পেনশন ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি জোরালোভাবে তুলে ধরেন তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সহ-সভাপতি প্রতীক রায় ও শচীন অধিকারী, সদর উপজেলা সভাপতি হামিদ আলী ও সাধারণ সম্পাদক স্বপ্না সেন, লোহাগড়া উপজেলা সভাপতি আকমল হোসেন মোল্যা, কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক ইজাহারুল হক, কৃষ্ণপদ বিশ্বাস এবং গিয়াসউদ্দিন।

বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নিয়মিত উঠান বৈঠক আয়োজন, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটিগুলোর সভা সক্রিয়করণ এবং তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় গণমানুষের নেতা রাশেদ খান মেননসহ নিরপরাধ জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

সভা শেষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলা কমিটি কেন্দ্রীয় কমিটির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেননের মুক্তির দাবিতে নড়াইল শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। 
 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন