বিজ্ঞাপন

শাহরুখের জন্য ব্যবসা বন্ধ করে বড় সিদ্ধান্ত ভক্তের

  • অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে দেখা করতে ভক্তরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকেন।
  • কিন্তু প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করার জন্য কাজকর্ম পরিবার ছেড়ে দিনের পর দিন কোন ভক্ত অপেক্ষা করে এমন ঘটনা খুব কম দেখা যায়।
  • অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে দেখা করতে ভক্তরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকেন। কিন্তু প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করার জন্য কাজকর্ম পরিবার ছেড়ে দিনের পর দিন কোন ভক্ত অপেক্ষা করে এমন ঘটনা খুব কম দেখা যায়।
শাহরুখের জন্য ব্যবসা বন্ধ করে বড় সিদ্ধান্ত ভক্তের
ছবি: নড়াইল কণ্ঠ

বরাবরই বলিউডের বাদশাহের ভক্ত শেখ মোহাম্মদ আনসারি। তাই ঝাড়খণ্ড থেকে চলে এসেছেন মুম্বাইয়ের বান্দ্রায় শাহরুখের বাড়ির সামনে। হাতে প্ল্যাকার্ড নিয়ে অবিরাম অপেক্ষারত তিনি। শাহরুখের সঙ্গে দেখা করতে এতটাই উদ্গ্রীব যে নিজের ব্যবসা বন্ধ করে মুম্বাইয়ে হাজির হয়েছেন তিনি।

শাহরুখের এই অনুরাগী জানান, এটা তার কাছে কোনও উন্মাদনা নয়। তার কথায়, ‘আমার মন যা চেয়েছে আমি তাই করেছি। আমি শুধু শাহরুখের সঙ্গে একবার দেখা করতে চাই।’ আনসারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটাগরিকরা তার একাগ্রতার প্রশংসা করেন।

এক নেটাগরিক মন্তব্য করেন, ‘যখনই মুম্বাই যাই, আমি মন্নতের সামনে একবার হলেও যাই। যদি শাহরুখের একটা ঝলক দেখতে পাই, এই আশা। যদিও ওকে দেখার আশা শূন্য শতাংশ। তবুও আশা রাখি। একজন সত্যিকারের শাহরুখ-ভক্তই এই আনসারির অবস্থা বুঝতে পারবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন