বিজ্ঞাপন

বিশ্ব মা দিবসে চন্দ্রকথার শিশু আয়োজন

  • বিশ্ব মা দিবস উপলক্ষে নড়াইলে চন্দ্রকথা সাহিত্য রাজ্য একাডেমির আয়োজনে শিশুদের গল্পবলা ও আবৃত্তি আসর অনুষ্ঠিত হয়েছে।
  • সোমবার (১২ মে) বিকেলে শহরের দেবদারুতলা এলাকায় মনিকা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
  • “তোমার জন্য ভালোবাসা মা” শীর্ষক আলোচনাসভা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে আয়োজনস্থল।
বিশ্ব মা দিবসে চন্দ্রকথার শিশু আয়োজন
ছবি: নড়াইল কণ্ঠ

নড়াইলকণ্ঠ: নড়াইল শহরের দেবদারুতলা এলাকার মোল্যা কমপ্লেক্স ভবনে অবস্থিত মনিকা একাডেমি ও চন্দ্রকথা সাহিত্য কার্যালয়ে সোমবার (১২ মে) বিকাল ৫টায় বিশ্ব মা দিবস উপলক্ষে শিশুদের গল্পবলা ও আবৃত্তি আসর অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করে চন্দ্রকথা সাহিত্য রাজ্য একাডেমি।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা অংশ নিয়ে মাকে নিয়ে গল্প ও কবিতা আবৃত্তি পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। মনিকা একাডেমি ও চন্দ্রকথা’র অফিস সুপারভাইজার সুমাইয়া আক্তার বন্যার উপস্থাপনায় এবং একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক, লেখক ও আবৃত্তিশিল্পী সবুজ সুলতানের সভাপতিত্বে “তোমার জন্য ভালোবাসা মা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তব্য রাখেন নড়াইল দারুল আমান ইসলামিক একাডেমির পরিচালক মোঃ নুর ইসলাম, নড়াইল ভিক্টোরিয়া স্পেশালিস্ট হাসপাতাল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবির মাহমুদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাহেরা খাতুন ও বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ূন কবীর এরশাদসহ অনেকে।

বিজ্ঞাপন

গল্পবলা ও আবৃত্তি শেষে দুইটি বিভাগে সেরা ৮ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

চন্দ্রকথা সাহিত্য রাজ্য একাডেমির পরিচালক মোঃ সবুজ সুলতান বলেন, মমতাময়ী মায়ের প্রতি আমাদের ভালোবাসা সার্বক্ষণিক থাকা উচিত। তবে এই বিশেষ দিনকে ঘিরে শিশুদের মুখে নিজ মাকে নিয়ে গল্প ও আবৃত্তি পরিবেশনা সবার মন ছুঁয়ে গেছে।

উল্লেখ্য, দিনটি ছিল তাঁর দাদীমা মরহুমা সৈয়দা মুঞ্জিরা বেগম মান্নানের মৃত্যুবার্ষিকী। তিনি অনুষ্ঠানটি দাদীমার স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

বিজ্ঞাপন