বিজ্ঞাপন

মনিকা একাডেমির একযুগ পূর্তি উপলক্ষে আবৃত্তি ও ‘চন্দ্রকথা’ দেয়ালিকা প্রকাশ

  • শিশু-কিশোরদের শিল্পচর্চা ও শিক্ষামূলক প্রতিষ্ঠান মনিকা একাডেমির ১২ বছর পূর্তি উপলক্ষে নড়াইল শহরে আলোচনা সভা, আবৃত্তি অনুষ্ঠান এবং ‘চন্দ্রকথা’ শীর্ষক শিল্প ও সাহিত্য দেয়ালিকা প্রকাশের আয়োজন করা হয়েছে।
  • অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিশুদের সৃজনশীল বিকাশে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
  • পরে কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।
মনিকা একাডেমির একযুগ পূর্তি উপলক্ষে আবৃত্তি ও ‘চন্দ্রকথা’ দেয়ালিকা প্রকাশ
ছবি: নড়াইল কণ্ঠ

স্টাফ রিপোর্টার : শিশু-কিশোরদের শিল্পচর্চা ও শিক্ষামূলক প্রতিষ্ঠান মনিকা একাডেমির ১২ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি অনুষ্ঠান ও শিল্প-সাহিত্য বিষয়ক দেয়ালিকা প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৩ জুন) নড়াইল শহরের ভওয়াখালী এলাকার দেবদারুতলায় মোল্ল্যা কমপ্লেক্সে অবস্থিত একাডেমির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনিকা একাডেমির শিক্ষার্থী তাসকিয়া ইসলাম আনিসা-র উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দারুল আমান ইসলামিক একাডেমির পরিচালক মো. নুর ইসলাম। পরে আগত অতিথি ও উপস্থিত সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য দেন মনিকা একাডেমির পরিচালক মো. সবুজ সুলতান।

বিজ্ঞাপন

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সায়াদুল্লাহ হিমেল। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. সবুজ হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাহেরা খাতুন এবং মনিকা একাডেমির সহকারী শিক্ষক মোহিত বিশ্বাস।

অনুষ্ঠানে আবৃত্তি ও দেয়ালিকায় অংশগ্রহণকারী সকলের জন্য একটি করে সনদপত্র প্রদানের ঘোষণা দেওয়া হয়। এছাড়া ‘চন্দ্রকথা’ শীর্ষক শিল্প ও সাহিত্য বিষয়ক দেয়ালিকাটি আগামী ১২ দিন প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

আলোচনা সভা শেষে কোমলমতি শিশুদের নিয়ে কেক কাটা হয় এবং অভিভাবকদের পক্ষ থেকে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।

মনিকা একাডেমির পরিচালক মো. সবুজ সুলতান বলেন, “দেখতে দেখতে ১২টি বছর পার হয়ে গেছে। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। শুরু থেকে আজ পর্যন্ত যেসব শুভাকাঙ্ক্ষী আমাদের উৎসাহ, অনুপ্রেরণা ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।” 
 

বিজ্ঞাপন