বিজ্ঞাপন

শাহরুখ খানের শুটিং সেটে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আহত অভিনেতা

  • শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে বলিউডে।
  • এই ছবি নিয়ে নতুন নতুন তথ্য আসছে প্রকাশ্যে।
  • সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার নতুন লুক শোরগোল ফেলেছে ভক্তদের মাঝে।
শাহরুখ খানের শুটিং সেটে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আহত অভিনেতা
ছবি: নড়াইল কণ্ঠ

ভারতীয় গণমাধ্যমের খবর, শাহরুখের ‘কিং’ সিনেমার সেটে স্টান্ট করার সময় আহত হয়েছেন রাঘব জুয়েল নামের এক অভিনেতা। একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় চোট পেয়েছেন তিনি। অবস্থা এতই গুরুতর ছিল যে, দ্রুতই ডাক্তারকে ডেকে আনা হয় সেখানে।

বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘কিং’ ছবিতে এক তুখড় অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। যেখানে ‘স্টান্ট’ করতে হতো রাঘবকে। আর সেটা করতেই বাঁধে বিপত্তি। ফলে মারাত্মক যন্ত্রণায় কাতরাতে হয় রাঘব জুয়েলকে।

শাহরুখের ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাঘব। এছাড়াও বহুল প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন