বিজ্ঞাপন

রায়পুরে আলোচিত ধর্ষণ মামলার মূলহোতা গ্রেফতার

  • নাহিদুর রহমান দুলাল (রায়পুর, লক্ষীপুর ) :…
  • ুর রায়পুরে এক কিশোরীকে সাত দিন ধরে একটি বাসায় আটক…
  • করে ধর্ষণের ঘটনার প্রধান আসামি গ্রেফতার করেছে পুলিশ।
রায়পুরে আলোচিত ধর্ষণ মামলার মূলহোতা গ্রেফতার
ছবি: নড়াইল কণ্ঠ

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত প্রধান আসামি জয় কুরি (২৫) লক্ষ্মীপুর জুমুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে মুখে রুমাল চেপে তাকে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় জয় কুরি ও তার সহযোগীরা। সেখানে সাতদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়। পরবর্তীতে শনিবার সন্ধ্যায় রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা।

স্থানীয় এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা বাসায় নিয়ে যান। গত শনিবার (৩০ আগস্ট) ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে অভিযুক্ত হিন্দু যুবক জয় কুরি তার অপর তিন সহযোগীর নামে ধর্ষণ মামলা করা হয়। এর পরেই বিভিন্ন সংগঠন থেকে আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা আছেন রায়পুরবাসী।

বিজ্ঞাপন

থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মামলার আসামিকে গ্রেফতার করে সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

 

বিজ্ঞাপন