বিজ্ঞাপন

রামায়ণ সিনেমা ছেড়ে পালালেন প্রযোজক!

  • রণবীর কাপুর অভিনীত রামায়ণ সিনেমার শুটিং শুরুর আগেই এটি নিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
  • ছবিটির শুটিংয়ের কাজ ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রযোজকের বিরুদ্ধে।
  • রণবীর কাপুর অভিনীত রামায়ণ সিনেমার শুটিং শুরুর আগেই এটি নিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ছবিটির শুটিংয়ের কাজ ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রযোজকের বিরুদ্ধে।
রামায়ণ সিনেমা ছেড়ে পালালেন প্রযোজক!
ছবি: নড়াইল কণ্ঠ

শোনা যাচ্ছে, হঠাৎই নাকি প্রযোজক মধু ‘রামায়ণ’, সিনেমার টিমকে জানিয়েছেন, তিনি আর এ সিনেমায় টাকা খরচ করবেন না। তবে হঠাৎ কেন এই সিদ্ধান্ত, তা অবশ্য জানাতে চাননি তিনি। বলিপাড়ায় এ খবর রটে গেলেও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেননি প্রযোজক।

চলতি বছরের মার্চ মাস থেকেই শুটিং শুরু হওয়ার কথা ছিল। জানা গিয়েছিল, আগামী মে মাসে ‘সীতা’ সাই পল্লবী এবং ‘হনুমান’ সানি দেওলের অংশের শুটিং হবে। অন্যদিকে জুলাই মাসে ‘রামায়ণে’র কাজ শুরু করবেন দক্ষিণী সুপারস্টার যশ। দশরথের ভূমিকায় অমিতাভ বচ্চনের কথা ভাবা হয়েছে। তিনটি পার্টে তৈরি হবে এই সিনেম

নীতিশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে কাস্টিংয়ে একটা বড় চমক অপেক্ষা করছে। গতবছর ‘আদিপুরুষ’মাঝেই রণবীর কাপুরের রাম হওয়ার কথা শোনা গিয়েছিল। তবে বাকি কাস্টিং নিয়ে ধন্দ ছিল! পরে শোনা গেল, রাবণের চরিত্রে দেখা যাবে কেজিএফ তারকা যশকে। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন