বিজ্ঞাপন

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

  • মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
  • বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামে এ ঘটনা ঘটে।
  • মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামে এ ঘটনা ঘটে।
পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
ছবি: নড়াইল কণ্ঠ

নিহতরা হচ্ছে- উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা কান্দি গ্রামের সারোয়ার হোসেনের মেয়ে সাফানা আক্তার (৫) ও ছেলে আব্দুর রহিম (৩)। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা ১১টার সময় শিশু দুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে তারা অসাবধানতাবশত পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন