বিজ্ঞাপন

পটলক্ষেতে মিলল নিখোঁজ রিকশাচালকের মরদেহ

  • জয়পুরহাট সদর উপজেলায় বুদলা উড়াও (৫০) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
  • বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘাসুরিয়া মৌলভীপাড়া এলাকার একটি পটলক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
  • জয়পুরহাট সদর উপজেলায় বুদলা উড়াও (৫০) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘাসুরিয়া মৌলভীপাড়া এলাকার একটি পটলক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পটলক্ষেতে মিলল নিখোঁজ রিকশাচালকের মরদেহ
ছবি: নড়াইল কণ্ঠ

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে আব্দুল ওহাব তার জমিতে পটল তুলতে যান। এ সময় মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহতের বড় ছেলে বিত্ত দিগ্গা (১৫)   বলে, আমার বাবা গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হন। রাত ১১টার দিকে আমার প্রতিবেশী এক কাকা এসে বলেন ‘তোর বাবাকে শহরের মাছুয়া বাজারে দেখেছি। তিনি আরও পরে বাড়ি আসবেন।’ কিন্তু বাবা রাতে আর বাড়ি ফিরেননি। সকালে শুনি বাবাকে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন