বিজ্ঞাপন

পণ্যের মোড়কে মূল্য না থাকায় “মায়ের দোয়া” বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক, নড়াইলকণ্ঠ : নড়াইলের কালিয়ায় “মায়ের দোয়া” বেকারির পণ্যে মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৫ হাজার টাকা জরিমানা করেছে।
  • জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
  • নিজস্ব প্রতিবেদক, নড়াইলকণ্ঠ : নড়াইলের কালিয়ায় “মায়ের দোয়া” বেকারির পণ্যে মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৫ হাজার টাকা জরিমানা করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পণ্যের মোড়কে মূল্য না থাকায় “মায়ের দোয়া” বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা
ছবি: নড়াইল কণ্ঠ

মঙ্গলবার (৪ মে), সকালবেলা কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি অভিযানে ৫ হাজার টাকা জরিমানা করা হয় মায়ের দোয়া নামের একটি বেকারিকে।

অভিযানে জানা যায়, বেকারির পণ্যের মোড়কে মূল্য উল্লেখ না করায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে। বেকারিটির মালিক মো. মহাসিন মোল্যা, তিনি নড়াইল সদরের বাঁশগ্রামের বাসিন্দা।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের নড়াইল জেলার সহকারী পরিচালক শামীম হাসান। সাথে ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলার সাধারণ সম্পাদক, অফিস সহকারী বিউটি খানম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

ভোক্তা কর্মকর্তা জানিয়েছেন, জনস্বার্থে এবং জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। 

বিজ্ঞাপন