বিজ্ঞাপন

পাকিস্তানি নায়িকার কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ

  • ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং আর পাকিস্তানের দর্শকপ্রিয় অভিনেত্রী মাহিরা খান।
  • তিনি দুবাইয়ে হাজির হয়েছিলেন অরিজিতের কনসার্ট শুনতে।
  • তবে অরিজিৎ মঞ্চ থেকে ভিড়ের মধ্যে মাহিরাকে ঠিক চিনতে পারেননি।
পাকিস্তানি নায়িকার কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ
ছবি: নড়াইল কণ্ঠ

গাইতে গাইতে হঠাৎ থেমে গিয়ে অরিজিৎ বলেন, ‘আপনারা হয়তো শুনে চমকে যাবেন। আচ্ছা আমি একটু অন্যভাবেই বিষয়টি উপস্থাপন করছি। ওখানে কি কোনো ক্যামেরা আছে? অনেকক্ষণ ধরে তাকে চেনার চেষ্টা করছিলাম। তার পর মনে পড়ল, আরে ওর জন্য তো আমি ‘জালিমা’ গানটা গেয়েছিলাম।’ কালো পোশাকে বসে ছিলেন মাহিরা। গায়কের কথা শুনে সলজ্জ হাসি তার চোখেমুখে। শেষে অরিজিৎ বলেন, ‘আমার সামনে বসে রয়েছেন মাহিরা খান। ‘জালিমা’ গানটা গাওয়ার সময় মাহিরা নিজেও গাইছিলেন এবং ওখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু আমি চিনতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত ম্যাম।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন