বিজ্ঞাপন

অভিনেতা মাসুদ আলী খান আর নেই

  • একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান আর নেই।
  • বৃহস্পতিবার বিকেল ৪ টা ২০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।
  • মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৯৫ বছর।
অভিনেতা মাসুদ আলী খান আর নেই
ছবি: নড়াইল কণ্ঠ

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন মাসুদ আলী খান। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসাতেই ছিলেন অভিনেতা। চিকিৎসার জন্য কয়েকবার নেওয়া হয়েছিল হাসপাতালে। চিকিৎসাও চলছিল, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। 

তার অভিনীত কয়েকটি সিনেমা-‘দুই দুয়ারি’, ‘দীপু নাম্বার টু’, ‘মাটির ময়না’। তার অভিনীত আলোচিত কয়েকটি নাটক হচ্ছে ‘কূল নাই কিনার নাই’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন