অপরদিকে নড়াইলের কালিয়া উপজেলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বৃহস্পতিবার (২ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। এ সময় পুলিশ সুপার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় বলেন, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ। আপনারা নির্ভয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আপনাদের সব ধরনের সহযোগিতা করতে জেলা পুলিশ প্রস্তুত রয়েছে।"