রোববার(২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বিদ্যুৎকেন্দ্রের প্রধান গেট থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাত কেজি তামার তারসহ মনিরুলকে আটক করা হয়।
আনসার ব্যাটালিয়ন-৩-এর অধিনায়ক চন্দন দেব নাথ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন শ্রমিক মনিরুলকে তল্লাশি করা হয়।তার শরীরের সঙ্গে লুকিয়ে রাখা সাত কেজির বেশি আর্থিং কপার ক্যাবল জব্দ করা হয়।যার আনুমানিক মূল্য ৩ হাজার ৫০০ টাকা।
কেন্দ্র কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মামলাপূর্বক জব্দ তারসহ মনিরুলকে রামপাল থানায় সোপর্দ করা হয়েছে।এ নিয়ে গেল বছরের মে থেকে এ পর্যন্ত ৫৩টি অভিযানে প্রায় ৫৮ লাখ ১৯ হাজার ৮০০ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ৪১ জন চোরাকারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।