নড়াইল সদরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে রাধা রানী সাহা (৫০) নামের এক নারী নিহত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নড়াইল-মাইজপাড়া সড়কের আদমপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাধা রানী সদর থানার রলরামপুর গ্রামের মৃত কালি পদ সাহার মেয়ে। তিনি তার বাবার বাড়িতে বসবাস করতেন।
নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি আটকানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।