বিজ্ঞাপন

নড়াইলে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • নড়াইলের লোহাগড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামি মোঃ জাকারিয়াকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।
  • শনিবার (২৫ মে) সকাল সাড়ে সাতটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
  • সে লোহাগড়া উপজেলার মাইগ্রামের মুক্তার বুড়োর ছেলে।
নড়াইলে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ছবি: নড়াইল কণ্ঠ

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই এফএম হাসিবুর রহমান ও এএসআই আকিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকার মিয়াবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিডি২৪লাইভকে বলেন,আসামি জাকারিয়া গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন যাবত ভারতে পলাতক ছিল। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন