বিজ্ঞাপন

নড়াইলে ভূমিসেবা মেলা: ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি রোধ ও জনভোগান্তি কমানোর আহ্বান

  • “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমিসেবা মেলা উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
  • সেমিনারে ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল কার্যক্রম, জমি সুরক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নানা সুপারিশ তুলে ধরা হয়।
  • অংশগ্রহণকারীরা ভূমি সেবাকে আরও স্বচ্ছ ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
নড়াইলে ভূমিসেবা মেলা: ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি রোধ ও জনভোগান্তি কমানোর আহ্বান
ছবি: নড়াইল কণ্ঠ

নড়াইলকণ্ঠ : “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিসেবা মেলা উপলক্ষে নড়াইলে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল (সারবিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) হোসনে আরা তান্নি, সদরের ইউএনও, উপ-পরিচালক কৃষি আরিফুর রহমান, পিপি, জিপি, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সুধীজন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল। তিনি ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন কার্যক্রম, জমির রেকর্ড সংরক্ষণ, নামজারি, খাজনা প্রদান এবং অনলাইন সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে একখণ্ড জমি সুরক্ষার ধারাবাহিক ম্যানুয়াল কার্যক্রম, নিয়ম ও অনিয়মের বিভিন্ন উদাহরণ তুলে ধরে সাধারণ মানুষের সচেতনতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

আলোচনায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা ও হয়রানি কমাতে ডিজিটাল পদ্ধতির বিকল্প নেই। ভূমি অফিসে দালালচক্র ও দুর্নীতি প্রতিরোধে প্রযুক্তিনির্ভর সেবা আরও সম্প্রসারণ করতে হবে। পাশাপাশি জনগণকে অনলাইন আবেদন, ই-নামজারি ও ডিজিটাল খতিয়ান ব্যবহারে প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

সেমিনারে বক্তব্য রাখেন এডভোকেট অন্ন ঘোষ ও এডভোকেট আজিজুর রহমানসহ আরও অনেকে। তারা বলেন, ভূমি সংক্রান্ত বিরোধ কমাতে মাঠপর্যায়ে নিয়মিত গণশুনানি, দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং ইউনিয়ন পর্যায়ে তথ্য সহায়তা কেন্দ্র চালুর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

বক্তারা ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—

সেমিনারে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম আরও বিস্তৃত হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং ভূমি সেবা হবে আরও স্বচ্ছ, দ্রুত ও জবাবদিহিমূলক।

বিজ্ঞাপন