বিজ্ঞাপন

নড়াইলে ভিজিএফ এর চাল বিতরণ

  • আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সম্প্রতি নড়াইল ভিজিএফ…
  • র্মসূচির আওতায় ৪৯ হাজার ৩’শ ২৮ জন কার্ডধারী দুস্থ ও অসহা…
  • য় পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ কর্যক্রম শুরু হয়েছে।
নড়াইলে ভিজিএফ এর চাল বিতরণ
ছবি: নড়াইল কণ্ঠ

নড়াইল পৌরসভার কার্যালয়ে পৌরসভার কার্ডধারীদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। এ কর্মসূচির আওতায় নড়াইল পৌরসভায় ৪ হাজার ৬’শ ২১ জন কার্ডধারীকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এ সময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানাগেছে,  এ বছর জেলার ৪৯ হাজার ৩২৮ জন কার্ডধারীর জন্য ৪’শ ৯৩ দশমিক ২৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে ।


এর মধ্যে জেলার ৩টি উপজেলায় ২০ হাজার ৪৩ জন কার্ডধারীর জন্য ২’শ ৪৩ মেট্রিক টন ও ৩টি পৌরসভায় ২৯ হাজার ২’শ ৮৫ জন কার্ডধারীর জন্য ২’শ ৯২ দশমিক ৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি কার্ডধারীকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হবে এবং এ কর্মসূচি পবিত্র ঈদ ঊল ফিতরের আগের দিন পর্যন্তু এ চাল বিতরণ কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন