বিজ্ঞাপন

নড়াইলে ট্রলিচাপায় কিশোরের মৃত্যু

  • নড়াইল: নড়াইলের নড়াগাতী থানার চাপাইলে…
  • ্ত ট্রলি থেকে পড়ে আকাশ শিকদার (১৫) নামে…
  • এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।
নড়াইলে ট্রলিচাপায় কিশোরের মৃত্যু
ছবি: নড়াইল কণ্ঠ

  রোববার (৩ মার্চ) সকাল ১১টার দিকে চাপাইল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বাগুডাগা গ্রামে গড়ে ওঠা শফিকুল ইসলামের এসএসবি ইটভাটার ট্রলির শ্রমিক আকাশ। সকালে ভাট থেকে ইট নিয়ে গোপালগঞ্জে নামিয়ে ভাটায় ফেরত আসছিল তারা। পথে চাপাইল ব্রিজ থেকে নিচে নামার সময় চালত ব্রেক করলে আকাশ ট্রলির ওপর থেকে ছিটকে নিচে পড়ে যায়। এ সময় ট্রলিচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

নড়াগাতী থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দিন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ট্রলিটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন