বিজ্ঞাপন

নড়াইলে ট্রলি-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৪

  • নড়াইল-ঢাকা মহাসড়কের সদর উপজেলার তালতলা ঘোষবাড়ি এলাকায় ট্রলি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
  • সোমবার সকাল সোয়া ১০টার দিকে দ্রুতগতির দুটি ট্রলির পাল্লা দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
  • নিহত মঞ্জুরুল ইসলাম বাবু সাতক্ষীরার বাসিন্দা।
নড়াইলে ট্রলি-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৪
ছবি: নড়াইল কণ্ঠ

নড়াইলকণ্ঠ : নড়াইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকাল সোয়া ১০টার দিকে নড়াইল-ঢাকা মহাসড়কের সদর উপজেলার তালতলা ঘোষবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল ইসলাম বাবু (৩১) সাতক্ষীরা জেলা সদরের হাশেম আলীর ছেলে। আহতরা হলেন নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের ইনামুল (১৯), ধুড়িয়া গ্রামের হুসাইন (১৮), আকাশ (১৮) এবং আকাশ খান (২১)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল থেকে লোহাগড়াগামী দুটি ট্রলি দ্রুতগতিতে পাল্লা দিয়ে চলছিল। এসময় বিপরীত দিক থেকে আসা যশোরগামী একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপের হেলপার বাবু ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, আহত চারজনের মধ্যে ইনামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি মো. সেকেন্দার আলী বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রলি ও পিকআপ জব্দ করেছে পুলিশ।
 

বিজ্ঞাপন