বিজ্ঞাপন

নড়াইলে ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত

  • নড়াইলের লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।
  • এ ঘটনায় গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি আছেন একজন মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে লোহাগড়ার আশ্রয়ন প্রকল্পের সামনে (গুচ্ছ গ্রাম) মাইটকুমড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
  • নড়াইলের লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি আছেন একজন মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে লোহাগড়ার আশ্রয়ন প্রকল্পের সামনে (গুচ্ছ গ্রাম) মাইটকুমড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নড়াইলে ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত
ছবি: নড়াইল কণ্ঠ

নিহতরা হলেন- পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামিম শেখ (৩০), একই গ্রামের রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস (৪০) ও একই গ্রামের জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাসেলের বৃদ্ধা দাদির লাশ দাফনের জন্য মসজিদ থেকে খাটিয়া বহন করে বাড়িতে নিয়ে যাচ্ছিল। তারা কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া এলাকায় পৌঁছালে লোহাগড়ার দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক খাটিয়া বহনকারীদের ধাক্কা দেয়। ধাক্কায় ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং একজন আহত হন। স্থানীয়রা আহত কুইন শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন