বিজ্ঞাপন

নড়াইলে তিন যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা

  • নড়াইলের কালিয়ায় দ্বন্দ্বের জেরে এক…
  • সহ তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…
  • হত্যার চেষ্টা করেছেন প্রতিপক্ষের লোকজন।
নড়াইলে তিন যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা
ছবি: নড়াইল কণ্ঠ

বুধবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে ক্যারম বোর্ড খেলার সময় ওই তিন যুবকের ওপর হামলা চালানো হয়।

আহতরা হলেন কাঞ্চনপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র তামিম শেখ (২১), একই গ্রামের কামরুল শেখের ছেলে মুরাদ শেখ (২৫) ও জামির হোসেন (৩২)।

পুলিশ ও আহতদের স্বজন সূত্রে জানা গেছে, তামিম, মুরাদ ও জামির হোসেন বুধবার রাতে কাঞ্চনপুর গ্রামের একটি ঘরে ক্যারম বোর্ড খেলছিলেন। এসময় গ্রামের প্রতিপক্ষ গ্রপের ১০-১৫ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই তিন যুবককে হত্যার চেষ্টা চালান। হামলায় তামিমের বাম পায়ের রগ কেটে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় কোপ লাগে। মুরাদের ডান হাতের রগ কেটে গেছে এবং জামির মাথায় আঘাত পেয়েছেন।

বিজ্ঞাপন

আহতের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আজ সকালে ঢাকায় রেফার করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

বিজ্ঞাপন