বিজ্ঞাপন

নড়াইলে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

  • স্বাধীনতার ৫৩ বছরে দেশ অনেক এগিয়েছে।
  • এই এগিয়ে যাওয়ার পেছনে অন্যতম প্রধান শক্তি হলো তরুণ সমাজ।
  • তরুণদের উজ্জীবিত করার মাধ্যমে ঈর্ষণীয় এই অগ্রগতির মূলমন্ত্র শিখিয়ে গেছেন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
নড়াইলে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন
ছবি: নড়াইল কণ্ঠ

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নড়াইলে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৬টা ১মিনিটে প্রথমে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ চেতনা চত্বর’এ স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথমে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। পরে পুষ্পস্তক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামীলীগসহ অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহ পুষ্পস্তক অর্পণ করেন।

বিজ্ঞাপন

এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন